ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের শারীরিক খোঁজ নিতে বাসায় গেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. খালিদ হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

রোববার (২০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার ঢাকার বাসভবনে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে তিনি ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

এসময় জামায়াতের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে ওইদিন রাত ৯টার দিকে তিনি বাসায় ফেরেন।

অসুস্থতার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনায় দোয়া করেন।

এছাড়া জামায়াত আমিরের খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তার প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান। এজন্য এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমির

জামায়াত আমিরের শারীরিক খোঁজ নিতে বাসায় গেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. খালিদ হোসেন

আপডেট সময় ০৩:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫