ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে, প্রধান উপদেষ্টার ঘোষণার অপেক্ষায় রাজনীতি উত্তপ্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “নৈরাজ্যের সমাধান হবে নির্বাচন। এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।”

এর আগে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও জোটের নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করেন। শনিবার বিকেলে তিনি আরও ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন:

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস

১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার

নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী

বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ

জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা

বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন

এনডিএম নেতা ববি হাজ্জাজ

জাকের পার্টির শামীম হায়দার

ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি

ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু

বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান

মার্কসবাদী বাসদের মাসুদ রানা

জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী

প্রধান উপদেষ্টার এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। এখন সবার দৃষ্টি আগামী দিনগুলোতে তার আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী কার্যক্রমের দিকে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

নির্বাচন সামনে, প্রধান উপদেষ্টার ঘোষণার অপেক্ষায় রাজনীতি উত্তপ্ত

আপডেট সময় ০৮:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫