ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিলেন মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি ক্ষমতায় গেলে পূরণ করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির এই নেতার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।’

বিএনপি মহাসচিবের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, ‘অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।’

তিন দফা দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার পাশাপাশি তাদের আরও দুটি দাবির মধ্যে রয়েছে শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

আন্দোলনকারীরা পরে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলেন। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল শনিবার তাঁরা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

শিক্ষকদের আন্দোলনের মুখে আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর

থেকে কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে ছাত্রী সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিবির: রাকিব

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫