ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সাদিক কায়েম বলেন, তাদের দাবি খুবই সামান্য। চিকিৎসার জন্য ভাতা মাত্র ১,৫০০ টাকা। হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির জায়গায় এমন অবহেলা কেন? আমাদের শিক্ষকদের ওপর জুলুম করবেন না, সেই জুলুম আমরা বরদাস্ত করব না। আগুন নিয়ে খেলবেন না। বাংলাদেশের ছাত্রসমাজ এবং আমরা, সবাই শিক্ষকদের পাশে আছি।

তাদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি একেবারেই ন্যায্য। আমি সরকারের প্রতি অনুরোধ জানাই—এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। না হলে এমন ঝড় উঠবে, এমন আন্দোলন শুরু হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে, বলেন তিনি।

সাদিক কয়েম বলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ প্রায় অচল হয়ে পড়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই আমি সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাই, আন্দোলনের নেতাদের সঙ্গে দ্রুত আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিন।

তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি—শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে আমরা একাত্ম। আমরা তাদের পাশে আছি এবং থাকব। ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের

আপডেট সময় ১১:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫