ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

শত কোটি টাকা অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাহিনীটি।

সিআইডি জানায়, জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী সরকার গঠনের পর স্বল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর দফতরের ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্বই তাকে আর্থিকভাবে লাভবান করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা নেন। কিন্তু এর আড়ালে তিনি অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম করেন। কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়। যার বৈধ উৎস পাওয়া যায়নি এবং তা ব্যবসার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

সিআইডি আরও জানায়, প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টগুলোয় ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যাংকে মোট ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এসব অর্থের উৎস অজানা এবং হুন্ডি ও মানিলন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি ও তার স্ত্রী কামরুন নাহার এবং ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। জাহাঙ্গীর ও তার স্ত্রী ২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন।

এছাড়া, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার, ভাই মনির হোসেন এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও জানায় সিআইডি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা

আপডেট সময় ১০:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫