ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ ও আমজাদ হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ ও আমজাদ হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।

সোমবার সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর মেহেরপুর জেলাজুড়ে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুদ অরুণ বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ। তবে নির্বাচনে আসল শক্তি জনগণ। আমাদের আচরণে যেন কেউ কষ্ট না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মনোনয়ন উদযাপনের নামে কোনো গান-বাজনা বা আনন্দ মিছিল করে সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না।”

তিনি আরও বলেন, “এখন আমাদের একটাই লক্ষ্য—জনগণের কাছে যাওয়া এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়া। এই আসনটি বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে।”

এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর মেহেরপুরে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

মেহেরপুরে বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ ও আমজাদ হোসেন

আপডেট সময় ০৯:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫