ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির হাতে বিএনপির পতন হবে: পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ।

তিনি বলেন, লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ।

এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

‘শয়তান-২’ মিসাইল ছুড়লো রাশিয়া, আতঙ্কে পশ্চিমা বিশ্ব! 

এনসিপির হাতে বিএনপির পতন হবে: পাটওয়ারী

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫