ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের ৭৮ শতাংশ নিয়েছে আ.লীগ সরকার

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

আপডেট সময় ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫