ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ঢাকায় ভূমিকম্প, বাইপাইলে কম্পন অনুভূত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ঢাকার গাজীপুরের বাইপাইলে ২৪ ঘণ্টারও কম সময়ে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড করেছে।

কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল বাইপাইল। এর আগে শুক্রবার সকাল ১৩ কিলোমিটার পূর্বে ঢাকার কাছাকাছি ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

এই ঘটনায় ঢাকার বাসিন্দারা আতঙ্কিত হয়েছেন। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাইনর কম্পন স্বাভাবিক হলেও সচেতন থাকা জরুরি।

জনপ্রিয় সংবাদ

মমতাকে ঘিরে কলকাতা হাইকোর্টে উত্তেজনা, ‘চোর’ ‘চোর’ স্লোগান

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ঢাকায় ভূমিকম্প, বাইপাইলে কম্পন অনুভূত

আপডেট সময় ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫