ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, নির্বাচনে জিততে পারে জামায়াত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অধিকাংশ প্রার্থী মাঠে প্রচারণায় থাকলেও প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে দলটির তৃণমূল এখনো বিভক্ত। অনেক আসনে সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নবঞ্চিতদের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এতে বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে, আর সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো।

তৃণমূলে বিভাজন, উত্তপ্ত মাঠ

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন যত এগিয়ে আসছে, বিএনপির বিভিন্ন আসনে মনোনয়ন–সংক্রান্ত বিরোধও তত তীব্র হচ্ছে। প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় অর্থ ব্যয় করে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিতরাও সম্ভাব্য পরিবর্তনের আশায় মাঠে সক্রিয়, ব্যয় করছেন প্রচুর অর্থ।

এই বঞ্চিত নেতাদের সমর্থকরা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, সমাবেশসহ নানা কর্মসূচি করছেন। আবার ঘোষিত সম্ভাব্য একক প্রার্থীর সমর্থকরাও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠ ধরে রাখার চেষ্টা করছেন। সব মিলিয়ে এ বিভক্ত অবস্থান বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করছেন বিএনপি নেতারা। তবে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তৃণমূলের অনেকেই মনে করছেন।

একাধিক আসনে অভিযোগ উঠেছে—সম্ভাব্য প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার হাইকমান্ডের নির্দেশনা মানছেন না। তারা মনোনয়নবঞ্চিতদের সঙ্গে যোগাযোগ না করায় বিরোধ আরও বাড়ছে।

প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দল আগেই বলেছে, এটা চূড়ান্ত তালিকা নয়, সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে, অবশ্যই তা করা হবে। সবকিছু বিশ্লেষণ করেই তালিকা করা হয়।

তিনি বলেন, মনোনয়ন ঘোষণার পর কিছু জায়গায় ক্ষোভ দেখা দিয়েছিল। কারণ, অনেক জায়গায়ই মনোনয়ন পাওয়ার যোগ্য দু-তিনজন করে নেতা আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে ক্ষোভ মিটিয়ে নিচ্ছি।

বিএনপির একাধিক সূত্র জানায়, আসনভিত্তিক কোন্দল, প্রার্থীদের শক্তি–দুর্বলতা ও বঞ্চিত নেতাদের অবস্থান যাচাই করতে একটি টিম কাজ করছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন করা হবে।

ঘোষিত ২৩৬ আসনের মধ্যে প্রায় ৪০টি আসনে মনোনয়ন নিয়ে বিরোধ চলছে। অনেক বঞ্চিত নেতা দাবি করেছেন—স্থানীয় জনপ্রিয়তা যাচাইয়ে ভুল করা হয়েছে, জরিপে ভুল তথ্য দেওয়া হয়েছে।

সম্ভাব্য ও বঞ্চিত উভয় পক্ষই জানিয়েছেন, তারা প্রতিদিন মাঠে ধানের শীষের প্রচারণায় ব্যয় করছেন প্রচুর অর্থ ও শ্রম। কিন্তু অনিশ্চয়তা দীর্ঘ হলে এ লাভবান হবে প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ অন্য দলগুলো।

তৃণমূলের নেতারা বলছেন, দলের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি জরুরি। নয়তো নির্বাচনি মাঠে এই বিভাজনেরই ফায়দা তুলবে বিএনপির প্রতিপক্ষরা।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, নির্বাচনে জিততে পারে জামায়াত

আপডেট সময় ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫