ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দল জান্নাতের টিকেট দিতে পারে না: এ্যানি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকেট দিতে পারে না।

সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌর ১৫ নম্বর ওয়ার্ডে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার ঈমান, আমার আকিদা, আমার কর্ম, ইহকালে কি করলাম, তাতে পরকালে আমার পাওনা নির্ধারণ হবে। আমার কর্মের উপর আমার জান্নাত নির্ধারণ হবে।

এসময় তিনি বলেন, মওদূদীর ইসলাম আসল ইসলাম নয়, এটা পাকিস্তানের ইসলাম।

এ্যানি বলেন, মওদূদীর ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে। যারা আজকে মওদূদীবাদ, মওদূদী ইসলাম নিয়ে ঘরে ঘরে বেহেশতের সার্টিফিকেট দিতে চায়। জান্নাতের কথা বলে, এটা শেরেক, এটা হয় না। কোনো রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকেট দিতে পারে না।

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতি যেমন সহজ, সাদামাটা রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি, গণমানুষের রাজনীতি। ইসলামও সহজ, ইসলাম কোনো কঠিন না। যারা আজকে ইসলামকে কঠিন করে বিভক্তি এনেছে সমাজে, তারা ইসলামের শত্রু। নামে তারা ইসলাম ব্যবহার করছে, কাজে তাদের ইসলাম নেই। আমরা রাজনীতি করি, আমরা প্রচার করি, এইযে প্রচারের জন্য বৈঠক করলাম। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ করি। মা-বোনদের সাথে উঠান বৈঠক করি আর মোটরসাইকেল র‍্যালি কি আমরা করি? আমরা কোনো মোটরসাইকেল র‍্যালি করি না। আমরা মোটরসাইকেল র‍্যালি নিষেধ করেছি।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, যুবদলের জেলা সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

রাজনৈতিক দল জান্নাতের টিকেট দিতে পারে না: এ্যানি

আপডেট সময় ০৮:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫