ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

বিগত ১২ বছরে আলেম সমাজকে কোনোকাজে স্বীকৃতি দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে নিজেদের অধিকার আদায়ে, সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে। তবে বিগত ১২ বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেয়া হয়নি।

তিনি আরও বলেন, খেলাধুলার বাইরে ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।

এ সময় আগামীতে হাজারীবাগ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫