ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে আর কত প্রাণ গেলে ভারতের মন ভরবে, প্রশ্ন জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘সীমান্তে আর কত জীবন যাবে?’ শিরোনামে বুধবার (৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির পোস্টে লিখেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপও করা হয়। এমন গুরুতর অভিযোগ উঠেছে।’

তিনি আরও ডিলখেন, ‘বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করেন।’

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

সীমান্তে আর কত প্রাণ গেলে ভারতের মন ভরবে, প্রশ্ন জামায়াত আমিরের

আপডেট সময় ১০:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫