ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি তরুণ নেতাদের আন্তর্জাতিক মঞ্চে ডাক: অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন যারা

অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিতে বেশ কয়েকজন তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিত নেতাদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।

এ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানতে পেরেছি। আমরা যারা আমন্ত্রণ পেয়েছি তারা সবাই বসব। তারপর জানা যাবে আমন্ত্রিতদের সংখ্যা।

ইনভাইটেশনের চিঠিতে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের ক্ষেত্রে ছাত্র-জনতার গণআন্দোলনে আপনাদের নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

এতে আরও বলা হয়, প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে বিভিন্ন নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। অক্সফোর্ড ইউনিয়ন তার পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে বলে চিঠিতে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশি তরুণ নেতাদের আন্তর্জাতিক মঞ্চে ডাক: অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ

আপডেট সময় ০৯:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫