ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

এদেশে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের বিদায় হয়েছে, বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনয়নপ্রাপ্ত সালাহউদ্দিন আহমদ।

এদিন বিকেলে চকরিয়ার কোনাখালী ইউনিয়নে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে।

এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ।

বিএনপি বিশ্বাস করে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে।

সব নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫