ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুতা পায়ে শহিদ মিনারে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতা-কর্মীরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহিদ মিনারে জুতা পায়ে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী মো. মারুফ শেখ ও তার অনুসারীদের বিরুদ্ধে। রোববার (৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ করে। এ সময় সমাবেশ করতে জুতা পায়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখসহ নেতাকর্মীরা শহিদ মিনারে উঠে যায়।

কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায় মো. আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহিদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিকর বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহিদদের জন্য কী করলাম? এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয় প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

জুতা পায়ে শহিদ মিনারে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতা-কর্মীরা

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫