ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদ সভায় কেউ না আসায় একাই বক্তব্য দিলেন এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভার ডাক দিয়েছিলেন এনসিপির এক স্থানীয় নেতা। তবে নির্ধারিত সময়ে সভাস্থলে কেউ উপস্থিত না হলেও হতাশ না হয়ে একাই প্রায় এক ঘণ্টাব্যাপী বক্তব্য দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এনসিপির শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আ.র.ম. বাকীবিল্লাহ ওই প্রতিবাদ সভার আহ্বান করেন। তিনি এনসিপির নালিতাবাড়ী উপজেলা শাখার স্থগিত কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর এলাকার উত্তর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে আগে থেকেই মাইকিং করা হয় এবং সাধারণ মানুষকে শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে সভাস্থলে কেউ উপস্থিত না হওয়ায় অনেকেই ধারণা করেন এখানে আর সভা হবে না। তবে হাল ছাড়েননি আ র ম বাকীবিল্লাহ। ফাঁকা মাঠেই তিনি বক্তব্য শুরু করেন এবং প্রায় এক ঘণ্টা ধরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় কেউ না আসার বিষয়ে জানতে চাইলে আ. র. ম বাকীবিল্লাহ বলেন, “আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ সভার আহ্বান জানিয়েছি। কিন্তু কেউ আসেনি। এর প্রতিবাদ না করলে আপনার উপর, এরপর আমার উপর, পরে আরেকজনের ওপর এভাবে হামলা চলতেই থাকবে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এই ঘটনার প্রতিবাদ জানাতে হবে।”

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

প্রতিবাদ সভায় কেউ না আসায় একাই বক্তব্য দিলেন এনসিপি নেতা

আপডেট সময় ০৮:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫