ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না: ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

‘শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি সত্যিই ভারতে পালিয়ে গিয়ে থাকে, আর ভারত যদি তাদের ফেরত না দিয়ে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না।’ রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা ঘটনার তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ তাদের করণীয় ছিল হামলাকারীদের যাবতীয় কর্মকাণ্ড অনুসরণ করে তাদের গ্রেপ্তার করা।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

জাবের বলেন, ‘যদি হাদির খারাপ কিছু হয়ে যায় তাহলে তখনই এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বাজবে। কারণ ছাত্র-জনতাই এই সরকারকে বসিয়েছে। তারাই এই সরকারকে নামিয়ে দেবে।’

তিনি আরো বলেন, ‘সোমবার ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আগামীকাল শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।’

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

‘সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫