ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্ক কাঠামো, আসন্ন সাধারণ নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়।

ফোনালাপকালে সার্জিও গোর বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে অভিনন্দন জানান। এ ছাড়া তারা শহীদ ওসমান হাদির বিশাল জানাজা নিয়েও আলোচনা করেন।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “নির্বাচনের আগে আমাদের হাতে এখন প্রায় ৫০ দিন সময় আছে। আমরা এই নির্বাচনকে একটি উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য মডেলে পরিণত করতে চাই।”

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সমর্থকেরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা বিদেশ থেকে সহিংসতায় উসকানি দিচ্ছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫