ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্যবাদী শক্তিকে চিরদিনের জন্য পরাজিত করবো: রফিকুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

আমরা আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে চিরদিনের জন্য পরাজিত করবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম খান বলেন, ‘ছাত্রশিবিরের প্রতিষ্ঠাই হয়েছিলো বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতমুক্ত নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ, সৎ, দক্ষ , যোগ্য ও চরিত্রবান নেতৃত্ব তৈরি করা। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্রশিবির সেই কাজটি যথারীতি চালিয়ে যাচ্ছেন। হাজারো জুলুম নির্যাতন, শাহাদাতের সিড়ি বেঁয়ে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে।’

তিনি বলেন,‘ এরপ্রমাণ ৫ই আগষ্টের পর পুরনো চারটি বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ বিজয় লাভ। এর দ্বারা বোঝা যায় ইসলামী ছাত্রশিবির ছাত্রদের মধ্যে জনপ্রিয়। এই চারটি বিশ্ববিদ্যালয়ে একটি দল কোনো সময়ই বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্রশিবিরকে বলবো, আমাদের এখানে থামলে হবে না। আমরা বাংলাদেশকে বিজয়ী করতে চাই, বাংলাদেশের মানুষকে বিজয়ী করতে চাই।’

জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই বিপ্লব হলেও আধিপত্যবাদী ষড়যন্ত্র তাদের থাবা এখনো বন্ধ হয়নি। বাংলাদেশে যারা আধিপত্যবাদীদের দোসর রয়েছে, তারা আবার আধিপত্যবাদী বিরোধী শক্তিকে নির্মুল করার কাজে লেগে গেছে। এর অন্যতম উদাহরণ হলো শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করবো, ইনশাআল্লাহ।’

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

আধিপত্যবাদী শক্তিকে চিরদিনের জন্য পরাজিত করবো: রফিকুল ইসলাম

আপডেট সময় ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫