ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টারা শাহবাগে না আসা পর্যন্ত স্থান ছাড়ব না : জাবের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগে যান চলাচল বন্ধ করে দেয়।

অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব।

তিনি বলেন, এই জমিন হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের বলে—এই কাজ করো না, ওই কাজ করো না। কিন্তু আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে, যতদিন পর্যন্ত একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

উপদেষ্টারা শাহবাগে না আসা পর্যন্ত স্থান ছাড়ব না : জাবের

আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫