ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগের ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন– টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু, পাটগাতি ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি মাহমুদুল হক বিশ্বাস, সহসভাপতি মো. রুঙ্গু খান, সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, গোপালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি রঞ্জন বিশ্বাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগ করা নেতারা। তারা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনও পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত থাকবো না‌।’

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগের ঘোষণা

আপডেট সময় ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫