ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বিএসএফ বিষয়টিকে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে দাবি করেছে। এছাড়া তার বাবা ও বিজিবি জানিয়েছে রবি অসুস্থ ছিলো। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এসময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। আটকের পর রোববার সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকালে বিজিবির কাছে অভিযোগ দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে।

এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী গণমাধ্যমকে বলেন, ভোর রাতে কয়েকজনের একটি দল মিলে ভারতে যায়। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে জানতে চেয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এসময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিলো। পরে ক্যাম্পে নেওয়ার পর তাকে জামা-কাপড় দেওয়া হলে তার শরীরে খিচুনি দেখা দেয়। এসময় তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বিএসএফ আরও জানিয়েছে ময়নাতদন্ত শেষে আগামীকাল সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হতে পারে।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ফেরত পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না। এছাড়া তার বাবাও আমাদেরকে জানিয়েছেন তার ছেলে অসুস্থ ছিলো।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুরকে সমর্থন আলজেরিয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬