ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। খবর সিএনএনের

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যের ওই বাসভবনে ঘটনার সময় তিনি এবং তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা বলেন, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মূলত ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি। সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পুলিশকে সহায়তার জন্য ডাকে। গোয়েন্দা সংস্থাটি ওই সময় একজন ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখতে পায়। পরে তারা সাহায্যের জন্য ছুটে আসে।

তবে ঘটনার প্রকৃত কারণ এবং আটক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

আপডেট সময় ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬