ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার (১০ জানুয়ারি) দলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যাঞ্জক নয়।

রেজাউল করীম বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিতমানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।

চরমোনাই পীর বলেন, মনোনয়ন পত্র বাছাইয়ের সময় কোনো কোনো রিটার্নিং কর্মকর্তাদের আচরণ আমাদের চিন্তিত করেছে। তবে আমরা এখনো আশাবাদী যে, সরকার সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সবার সাথে সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর

আপডেট সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬