ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতের প্রার্থী কর্নেল হক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ খারিজ করে আবদুল হকের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী আলহাজ আমান উল্লাহ আমান এবং ইসলামী আন্দোলনের মাওলানা জহিরুল ইসলাম।

গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম। এরপর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি।

কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সভাপতি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতের প্রার্থী কর্নেল হক

আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬