ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের সাবেক সভাপতি নবজাতক সন্তানের নাম রাখলেন ওসমান হাদী, বললেন ওসমান হাদীরা মরে না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি রুবেল শিকদারের নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ওসমান হাদী। ঘাতকের বুলেটে প্রাণ হারানো জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক শরীফ ওসমান হাদীর নামের অনুকরণে এমন নাম রাখা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্তান প্রসবের পর সন্তানের এ নাম রাখেন রুবেল শিকদার। তিনি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

তিনি তার নিজ ফেসবুক আইডিতে করা এক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম। ওসমান হাদীরা মরে না। যুগে যুগে হাজার ও হাদীর জন্ম হয়। আল্লাহ যেন আমার সন্তানকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদীর মত লড়াই করার জন্য ও ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। আমার সন্তানের নাম রাখলাম ‘শিকদার ওসমান হাদী’। সকলের কাছে দোয়া চাই।

এদিকে এই নামকরণকে ঘিরে নড়াইলে নেট দুনিয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে উল্লেখ করছেন। উল্লেখ্য, ২০১৩ সালের হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নবম শ্রেণির ছাত্র থাকাকালে কারাবরণ করেন সাবেক শিবির নেতা রুবেল শিকদার। তখন তিনি নড়াইল পৌরসভার বরাশুলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

ছাত্রশিবিরের সাবেক সভাপতি নবজাতক সন্তানের নাম রাখলেন ওসমান হাদী, বললেন ওসমান হাদীরা মরে না

আপডেট সময় ১১:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬