ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মঞ্জুর মুন্সীর নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই: আইনজীবী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

নির্বাচনী মাঠে বেকায়দায় পড়েছেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তার আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না? যদিও আইনজীবীরা বলছেন তার নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই।

এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, আমরা স্টে ভ্যাকেটের জন্য চেম্বার আদালতে আবেদন দিয়েছিলাম। চেম্বার বিচারপতি আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। আমরা বলেছি ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে। ব্যাংকের আইনজীবীও ছিল। কোর্ট বলল, আমি এটাকে আপিল বেঞ্চে দিচ্ছি না। আপনারা হাইকোর্টে যান।

তিনি আরও বলেন, আমাদের নমিনেশন চ্যালেঞ্জ করেনি। নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই। তবে হাসনাত আপিল করেছেন। আমরাও আপিল করেছি। সেখানে কী হবে সেটা পরবর্তী বিষয়।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সী।

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত

বিএনপির মঞ্জুর মুন্সীর নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই: আইনজীবী

আপডেট সময় ০৮:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬