ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৯৮ বার পড়া হয়েছে

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম, ১৫ জানুয়ারি ২০২৬ঃ চট্টগ্রামে কর্তব্যরত পুলিশকে মারধর ও কাজে বাধা প্রদান করার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।

তিনি বলেন,কোতোয়ালী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা হতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ে চেকপোস্ট-২১২-এ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এসময় আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২), হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যক্তি চেকপোস্টে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান করে এবং তাদের মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে।

উক্ত ঘটনার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন এবং রাত্রীকালীন রোমিও-২১-এর টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি ০১। আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২), পিতা: ইউসুফ আব্বাস, মাতা: নেছরিন ইউসুফ, স্থায়ী ঠিকানা: সেইফি কলোনী, গোয়ালপাড়া, সুগরা মঞ্জিল, ২২নং এনায়েতবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা: সিডিএ এভিনিউ, রহমান হাউজিং সোসাইটি, বিটিআই, প্যানারোমা-৩, দৈনিক পূর্ব বাংলা অফিসের সামনে, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০২। হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম ওরফে ফাতেমা ইলিয়াছ, ঠিকানা: আসকারদিঘীর পাড়, নিউলাইফ হাসপাতালের পাশে, সার্সন রোড, সানমার ভ্যালেন্সিয়া (৫ডি), থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০৩। কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম ওরফে ফাতেমা ইলিয়াছ, ঠিকানা: আসকারদিঘীর পাড়, নিউলাইফ হাসপাতালের পাশে, সার্সন রোড, ৫ডি, সানমার ভ্যালেন্সিয়া, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের কোতোয়ালী থানার মামলা নং-২৯, তারিখ: ১৫/০১/২০২৬ খ্রি. ধারা- ১৪৩/১৮৬/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ

চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬