ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ এনসিপির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে তার ওপর এ হামলা হয় বলে এনসিপি দাবি করেছে। এনসিপির একাধিক নেতা দাবি করেন, ছাত্রদলের পরিচয়ে কয়েকজন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে। তবে ছাত্রদলের পক্ষে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি।

এ ছাড়া নির্বাচনী প্রচারের পথসভায় দুপুরে রাজধানীর রমনা এলাকায় নাসীরউদ্দীনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে কারচুপি রুখতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে- আল্লামা মামুনুল হক

নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ এনসিপির

আপডেট সময় ০১:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬