ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের ছাপানো ব্যালটে বাক্স ভরার অভিযোগ: জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি যুবদল নেতা নয়নের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছাপানো ব্যালট পেপার ব্যবহার করে ভোটের বাক্স ভরার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা—এমন অভিযোগ তুলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার নিজের ফেসবুক পোস্টে নয়ন দাবি করেন, নির্বাচন ঘিরে একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তিনি অনুসন্ধান শুরু করেন। তার ভাষ্য অনুযায়ী, “অতি নির্ভরযোগ্য সূত্রে” তিনি জানতে পেরেছেন যে জামায়াত জাল ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

রবিউল ইসলাম নয়নের অভিযোগ, নীলক্ষেতের ছাপানো ব্যালটের মতো হুবহু ব্যালট পেপার জামায়াত নিজেদের নিয়ন্ত্রিত প্রেসে ছাপিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ভেতরে থাকা “পালিত ও অনুগত প্রশাসনের” সহায়তায় মুদ্রিত ব্যালট পেপারের ধরন, সিরিয়াল নম্বর, প্রার্থী ও প্রতীকের তথ্য জেনে নিয়ে একই রকম ব্যালট পেপার তৈরি করা হয়েছে। এসব জাল ব্যালট ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

পোস্টে অতীতের একটি উদাহরণ টেনে নয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রশাসনের সহায়তায় নীলক্ষেত থেকে যেভাবে ব্যালট ছাপানো হয়েছিল, এবারও একই কৌশল অনুসরণ করা হচ্ছে।

ভোটের দিন পরিকল্পনা সম্পর্কে যুবদল নেতা আরও দাবি করেন, আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হবে। ফজরের নামাজের পরপরই নারীরা বোরকার ভেতরে ও পুরুষরা প্যান্টের পকেটে পাঁচটি করে সিল মারা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবে। একজন ২০টি পর্যন্ত ভোট দিতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, “পাঁচ জনের ভোট হবে এক শো—এভাবেই দুপুর পর্যন্ত ব্যালট বাক্স ভরবে।”

রবিউল ইসলাম নয়নের অভিযোগ অনুযায়ী, দুপুরের পর থেকে জামায়াতের ক্যাডাররা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করবে, যাতে সাধারণ ভোটাররা ভয়ে ভোট দিতে না পারেন।

এছাড়া তিনি দাবি করেন, এর আগেও প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট সরিয়ে ফেলার খবর সংবাদমাধ্যমে এসেছে। পাশাপাশি জামায়াতের নারী সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের এনআইডি নম্বর, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলেও অভিযোগ করেন তিনি, যা তার মতে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

পোস্টের শেষে যুবদল নেতা বলেন, “সুতরাং আমাদের অবশ্যই সজাগ হতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

জনপ্রিয় সংবাদ

এবার তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

নিজেদের ছাপানো ব্যালটে বাক্স ভরার অভিযোগ: জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি যুবদল নেতা নয়নের

আপডেট সময় ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬