ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের পর দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার (চকরিয়াপেকুয়া) আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৬১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে। দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যে আর কখনো কাউকে রক্ত দিতে হবে না।

গতকাল রোববার সন্ধ্যায় তার নির্বাচনি এলাকা ও নিজ উপজেলা পেকুয়ার সাকুরপাড় স্টেশনে গণমিছিল পরবর্তী একটি পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে আপনারা আমার প্রতি এবং দলের প্রতি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন তারজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত হবে শেষ নির্বাচনি জনসভা। আশা করি, আপনারা সবাই আজকের মতে সেখানে উপস্থিত থেকে আমাকে এবং দলকে শক্তি ও সাহস জোগাবেন। আজ আমি আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখেছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মতো এখানেও ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।

এ সময় সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ, ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডাক্তার বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপির ও অঙ্গ, সহযোগী সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

নির্বাচনের পর দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬