ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে: ইশরাক হোসেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৬ আসনে বিজয়ী বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ইশরাক হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

ইশরাক হোসেন বলেন, ঢাকা৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কাজ করব। কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা আর বসে থাকব না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবেন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে: ইশরাক হোসেন

আপডেট সময় ১০:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬