ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ নতুন মন্ত্রী ও এমপিদের শপথ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

নতুন সরকারের এমপি ও মন্ত্রীরা আজ মঙ্গলবার শপথ নেবেন। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ রুমে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন সরকারের মন্ত্রীদের শপথের আগে কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে বলে জানা গেছে। এছাড়া গণপরিষদের সদস্য হিসেবে আলাদা শপথের কথা সংসদ সচিবালয় থেকে জানানো হলেও বিএনপির এমপিরা আজ সে শপথ নাও নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রায় দুই দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুইতৃতীয়াংশ আসনে বিজয়ী দলটি আজ সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়া ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান। তিনিই বিএনপির এ ভূমিধস বিজয়ের কারিগর। এর আগে ২০০১ সালের ১ অক্টোবর বিএনপির ভূমিধস বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান।

গেজেটে প্রকাশিত ২৯৬ এমপির শপথ আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ৩০০ আসনবিশিষ্ট সংসদের ২৯৯ আসনে নির্বাচন হলেও দুটি আসনের ফলাফলের গেজেট হয়নি। আসন দুটি হলো চট্টগ্রাম২ ও চট্টগ্রাম৪। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর৩ আসনে নির্বাচন হয়নি। এর বাইরে একমাত্র তারেক রহমান ঢাকা১৭ ও বগুড়া৬ আসনে নির্বাচন করে দুটিতেই জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী একটি আসন বগুড়া৬ গতকাল তিনি ছেড়ে দেন। ঢাকা১৭ আসনের এমপি হিসেবে তিনি আজ শপথ নেবেন।

এমপিদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়াতে অপারগ হলে প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করবেন। বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু খুনের মামলায় জেলে থাকায় তারা গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়াতে পারবেন না। সংবিধান অনুযায়ী নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সকালে শপথ নেওয়া শেষ হলে বিএনপিজামায়াতসহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। বিভিন্ন দলের যারা সংসদীয় দলনেতা নির্বাচিত হবেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। বিএনপির কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তারা দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। ফলে তারেক রহমানকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি দেবেন। এ চিঠি পাওয়ার পরই তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাঠিয়ে দেবেন। কেবিনেট ডিভিশন মন্ত্রীদের জন্য বরাদ্দ করা গাড়ি পাঠিয়ে দেবে যার যার কাছে। বিভিন্ন সূত্র বলছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভায় মন্ত্রীপ্রতিমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ ৩০ জন শপথ নিতে পারেন।

জনপ্রিয় সংবাদ

সরকারপ্রধান হিসেবে এক পরিবারের তৃতীয় ব্যক্তি তারেক রহমান

আজ নতুন মন্ত্রী ও এমপিদের শপথ

আপডেট সময় ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬