ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

এবার মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলেও জানান তিনি।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে এ কথা জানান ববি হাজ্জাজ। এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াইউতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 এ সময় ববি হাজ্জাজ আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরিছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

আপডেট সময় ০২:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬