ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

এ সময় ববি হাজ্জাজ বলেন, মামুনুল হকের নির্দেশেই তার নেতাকর্মীরা যখন কেন্দ্র দখল করতে চায়, তখন বিএনপির সমর্থকেরা তাদের বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তিনি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। এছাড়াও মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধি সহ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জনপ্রিয় সংবাদ

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

আপডেট সময় ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬