ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর ৭ পণ্যের দাম কমাল ব্যবসায়ীরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

এবার রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন ঢাকা১২ আসনের জামায়াত ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এই সংবাদ সম্মেলনে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন সংসদ সদস্য সাইফুল আলম মিলন। এরপর বিকেলে ইসলামিয়া শান্তি সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তেলচিনিগরুর মাংসসহ ৭ পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে সংসদ সদস্য সাইফুল আলম মিলন স্বাগত বক্তব্যে ব্যবসায়ীদের কাছে পবিত্র রমজান মাসে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কিছুটা ছাড় দিয়ে বিক্রি করতে অনুরোধ করেন। তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগে ৭টি পণ্যের ওপর মূল্য কমানোর ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবসায়ীদের একটাই দাবি চাঁদাবাজি বন্ধ করা, কারওয়ান বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে প্রত্যেকটি পণ্যের দাম আরো অনেকাংশে কমে যাবে। ব্যবসায়ীদের দাবির সাথে একমত পোষণ করে সংসদ সদস্য বলেন, কারওয়ান বাজারে কোনও ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যদি সরকারের পক্ষ থেকে আমাদের কে সহযোগিতা করা হয়। আমি সরকারের কাছে চাঁদাবাজি বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে যেসব পণ্যের দাম কমানো হয়েছে তারমধ্যে রয়েছেরূপচাঁদা তেল ৫ লি. আগের বিক্রয় মূল্য ৯৪৫ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ৯৪০ টাকা; ফ্রেশ তেল ৫ লি. আগের বিক্রয় মূল্য ৯৪০ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ৯৩৫ টাকা; চিনি ফ্রেশ ১ কেজি প্যাকেট আগের বিক্রয় মূল্য ১০৪ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ১০৩ টাকা; ট্যাং ২ কেজি বিদেশি আগের বিক্রয় মূল্য ১৫৮০ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ১৫৬০; ছোলা ১ কেজি ৮২ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ৮০ টাকা; গরুর গোশ্‌ত প্রতি কেজি ৭৮০ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ৭৫০ টাকা এবং মিনিকেট চাল প্রতি কেজি ৮২ টাকা, সেখান থেকে কমে এখন করা হয়েছে ৮১ টাকা। আজ থেকে পণ্যসমূহ রমজানের মূল্য ধরে বিক্রি করবেন বলে সকল ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুরকে সমর্থন আলজেরিয়ার

চাঁদাবাজি বন্ধে জামায়াত এমপির আশ্বাসের পর ৭ পণ্যের দাম কমাল ব্যবসায়ীরা

আপডেট সময় ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬