ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, তা নিয়েই চাকরি করতে হবে, ঘুস দুর্নীতি চলবে না। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি। একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমপি হাসনাত বলেন, আমি এসব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা জায়গা চেয়েছিলাম। এখন আল্লাহপাক যেহেতু সে সুযোগ দিয়েছেন অবশ্যই জনগণের পক্ষ হয়ে তাদের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাকর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত রয়েছেন, আমার কথাগুলো যদি কেউ মতানৈক্য করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম। এমনও হয়েছে আমি নিজেই কোনো ব্যক্তিকে থানায় পাঠিয়েছি অভিযোগ কিংবা মামলা করার জন্য। কিন্তু সেখানে দেখলাম দালাল ছাড়া কোনো কথাই চলে না। ওসির উদ্দেশে তিনি আরও বলেন, আপনি থানার ভিতর থেকে দেখতেছেন, আর আমি দেখতেছি সাধারণ মানুষের দিক থেকে। আজকে থেকে এই মুহূর্ত থেকে থানায় কোন দালাল থাকবে না। আপনি আপনার সেকেন্ড অফিসারকে নিয়ে আলোচনায় বসেন। সবাইকে বলে দেবেন সরকার যে বেতন দেয় সে বেতন নিয়েই আপনাদেরকে চাকরি করতে হবে।

ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

আপডেট সময় ০৩:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬