ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন: রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। এই ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনেআন্তর্জাতিক নারী দিবস২০২৬অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারী শিক্ষার প্রসারে খালেদা জিয়ার নেওয়া নানা উদ্যোগ দেশেবিদেশে প্রশংসিত হয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন। নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এসব উদ্যোগের ধারাবাহিকতায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারফ্যামিলি কার্ডকর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে।

নারীদের অধিকার নিয়ে তিনি বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদানকারী নারী। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্পসাহিত্য, কলকারখানা, নির্মাণসহ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরেবাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬