ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হামলায় সৌদি আরবে মার্কিন সেনা নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবে ইরানি হামলায় আহত এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে অবস্থানরত তাদের জরুরি কাজে নিয়োজিত নন এমন কর্মী ও তাদের পরিবারকে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।

গত ১ মার্চ সৌদি আরবে চালানো ইরানি হামলায় ওই মার্কিন সেনা আহত হয়েছিলেন। পরে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স রোববার জানিয়েছে, আলখারজ গভর্নরেটের একটি আবাসিক এলাকায় সামরিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নিহত দুজনের বাইরে আহতদের সবাই বাংলাদেশি প্রবাসী। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবে এটিই প্রথম হতাহতের ঘটনা। সূত্র: এপি

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ইরানি হামলায় সৌদি আরবে মার্কিন সেনা নিহত

আপডেট সময় ০২:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬