ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

 এবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি (বাপ্কো), যা বাহরাইনের জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সরকারি সূত্র থেকে ধারণা দেওয়া হয়েছিলইরানের ড্রোন হামলার কারণেই শোধনাগারটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার কিছুক্ষণ পরই শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কোম্পানিটি জানায়, হামলার পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা আপাতত পূরণ করা সম্ভব হচ্ছে না। ঘটনার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স.

জনপ্রিয় সংবাদ

এবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা!

আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬