ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৭৪ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের দুটি তেলবাহী জাহাজপুষ্পক’  এবংপরিমল  নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরাইলসংশ্লিষ্ট জাহাজগুলো এখনো নানা ধরনের সীমাবদ্ধতার মুখে রয়েছে।

হরমুজ প্রণালি তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন।

ইরান সংঘাত শুরু হওয়ার পর এটি ছিলো দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা, যেখানে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা হয়। এদিকে, সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না। 

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে।তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬