ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখে আঘাত ও পা ভেঙেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিনেই আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার পায়ের হাড় ভেঙে গেছে এবং চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির বাম চোখের চারপাশে আঘাতের দাগ রয়েছে। পাশাপাশি তার মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একটি ইসরায়েলি সূত্র জানিয়েছিল, গত সপ্তাহে হত্যাচেষ্টার সময় তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার খবর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানিয়েছেন, হামলার সময় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। সেই সময়ই তিনি আহত হন।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ বলেছেন, মোজতবা খামেনি আহত হলেও তিনি নিরাপদে আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এই সপ্তাহে যুদ্ধ বন্ধ হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

চোখে আঘাত ও পা ভেঙেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

আপডেট সময় ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬