ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে সরকারের পদক্ষেপ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইরানে থাকা শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা দিতে সরকার তৎপর রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় দুইশ বা তার চেয়ে সামান্য বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় আনা হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফেরানো হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে।

তথ্যসূত্রে জানা যায়, ইরান থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসন তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। এছাড়াও, প্রয়োজনে সহায়তার জন্য ঢাকায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এবং সেখানে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার স্থানীয় এক অনুষ্ঠানে বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে রয়েছেন। এখন যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, তাতে করে প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছেন। কূটনৈতিক ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যেন তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে পারি এবং যারা সেখানে রয়েছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, সরকার সেটি দেখছে।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইরানে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে সরকারের পদক্ষেপ

আপডেট সময় ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬