ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে এলএনজি উৎপাদনক্ষেত্রে ফের হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার কাতারের রাস লাফান শিল্প শহরে বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইরান। কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলোতেবড় ধরনের আগুনলাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে রাষ্ট্রায়ত্ত এই জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে পরিচিত।

এ হামলার পর ইরান সীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় কাতার। রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানের হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

কাতারে এলএনজি উৎপাদনক্ষেত্রে ফের হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬