ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

এবার ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

বুধবার ইরানের অন্যতম বড় গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। তারই প্রেক্ষিতে তেহরানকে একটি কড়া বার্তা দিতে বুধবারের হামলাকে সমর্থন জানান ট্রাম্প।

তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয়।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প

আপডেট সময় ১১:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬