ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর বিশ্বের তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) আফগানিস্তান, নাইজার ও মালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ পালন করছেন মুসলমানরা।

এর আগে বুধবার (১৮ মার্চ) সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটিগুলো নিজ নিজ আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসব দেশে মুসলিমরা ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছেন।

বুধবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসল্লিরা ঈদের চাঁদ দেখার জন্য আকাশে নজর রাখলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো জানায়, তাদের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে আফগানিস্তান, নাইজার ও মালি চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দেয়।

উল্লেখ্য, ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। ভৌগোলিক অবস্থান ও আকাশের পরিস্থিতির পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের তারিখ ভিন্ন হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

তিন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর

আপডেট সময় ১২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬