ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

এবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যাতে সিস্টেমে ঢুকে হাসিনা না হয়ে উঠতে পারে, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন।  

হাসনাত বলেন, রাজস্ব আদায়ে এনআইডি ইন্টিগ্রেটেড ক্যাশলেস অটোমেশন সময়ের দাবি৷  তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। জ্বালানি বিষয়ক কমিটি থেকে দেখেছি, সরকারের অনেক আমলা বিভিন্ন জ্বালানি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে। 

হাসনাত বলেন, আমাদের সরকারের অনেক মুড সুইং হয়। এই সরকারে বোঝা যায় না সিদ্ধান্ত কোথা থেকে আসছে। আমার মনে হয়, সরকারের ভেতর অনেক সরকার আছে। কয়েকদিন পর বলা হবে সরকার প্রধানকে ভুল বুঝানো হয়েছে। 

এনসিপি এই নেতা বলেন, নির্বাচনের স্বার্থে বিএনপি সবকিছু মেনে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তার ভণ্ডামিকে জাতীর সামনে উপস্থাপন করেছে।  তিনি বলেন, আইনমন্ত্রী সত্য চেপে গিয়ে অসত্যকে কাব্যিক আকারে প্রকাশ করেছে। প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠান প্রতারিত অনুভব করছে। আমাদের আবারও ঐকবদ্ধ হতে হবে। কোনো ব্যক্তি যাতে সিস্টেমে ঢুকে হাসিনা না হয়, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। 

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০১:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬