এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সবার কাছে দোয়া চাই।
রবিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ড. মাহমুদা মিতু পোস্টে লেখেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মতো।
সে আমার জন্য অভিভাবক হিসেবে পাশে ছিল। ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু–আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে, পথ দেখিয়ে নিয়ে যায়, তেমনি আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই নিয়ে গিয়েছে, পথ দেখিয়েছে, বিভিন্ন জায়গাগুলো চিনিয়েছে।
তিনি আরো লেখেন, নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আরো দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিল, সত্যি বলতে সাহসও পেয়েছি। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার তৌফিক দেন।






















