ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলা দিয়ে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। মামলাটি গ্রহণ করে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ অপহৃতদের হাজির করতে।

পরবর্তীতে আদালতে হাজির করা হলেঅপহৃতানারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গে থাকতেই চান। তিনি আরও জানান, স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।

অন্যদিকে, অপর বোনও আদালতে জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে ইচ্ছুক। আদালতে উপস্থিত দুই বোনই একে অপরের স্বামী বদল করে দেওয়ার অনুরোধ জানান।

মামলায় অংশ নেওয়া সকল পক্ষই সাবালক হওয়ায় বিচারপতি মন্তব্য করেন, এটি কোনো ফৌজদারি অপহরণের বিষয় নয়, বরং পারিবারিক বিরোধ। আদালত জানায়, তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

আপডেট সময় ০১:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬